ঢাকা   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে শ্রমিকবান্ধব নেতৃত্ব দিতে হবে: কবির আহমেদ

শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকা, শ্রমিকবান্ধব নেতৃত্ব গড়ে তোলা এবং সাংগঠনিক দায়িত্ব পালনে দক্ষতা ও যোগ্যতা অর্জনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ।

তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এতে সভাপতিত্ব করেন।

কবির আহমেদ বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীলদের দক্ষতা, যোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতা অর্জন করতে হবে। দায়িত্বশীলদের নিজেদের জ্ঞান, আমল-আখলাক ও নেতৃত্বের গুণাবলি উন্নত করার পাশাপাশি সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হতে হবে। সাংগঠনিক দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করে সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শ্রমিকবান্ধব নেতৃত্ব গড়ে তোলা জরুরি। শ্রমিকদের সমস্যা অনুধাবন, তাদের সুখে-দুঃখে পাশে থাকা এবং ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যায়, অবিচার, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে আপসহীন থেকে শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীলদের সাহসী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্বশীলদের প্রতিটি কাজে পরকালীন জবাবদিহির অনুভূতি ধারণ করতে হবে। দুনিয়ার জীবনে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি আল্লাহর কাছে প্রতিটি কাজের হিসাব দিতে হবে—এই বিশ্বাস নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সততা, আমানতদারি ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার পাশাপাশি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, সংগঠনের দায়িত্বশীলদের আদর্শিক মান, দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির প্রতি গুরুত্ব দিতে হবে। শ্রমিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্বশীলদের নিজেদের জীবন ও কর্মে আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। পরকালীন জবাবদিহির অনুভূতি নিয়ে প্রত্যেককে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় এতে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহকারী সাধারণ সম্পাদক  অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল,  সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে শ্রমিকবান্ধব নেতৃত্ব দিতে হবে: কবির আহমেদ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত