ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
বাংলার শিরোনাম

দশমিনায় গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৫ মামলার আসামি হানিফ গ্রেপ্তার

মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

দশমিনায় গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৫ মামলার আসামি হানিফ গ্রেপ্তার
আসামী হানিফ ফকির

পটুয়াখালীর দশমিনায় ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার ২০ টাকাসহ মোঃ হানিফ ফকির (৫৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

​গত শুক্রবার (০৫ জুন) রাত ১১:৩০ ঘটিকায় উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর পরিচয় নাম: মোঃ হানিফ ফকির (৫৫)ঠিকানা: গ্রাম- বড় গোপালদী (৭নং ওয়ার্ড), থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী।

​অভিযান ও অপরাধের রেকর্ড:

​দশমিনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস আভিযানিক দল বড় গোপালদী বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির সময় হানিফ ফকিরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২১,০২০/- (একুশ হাজার বিশ) টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

​পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত হানিফ ফকির একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টিসহ মোট ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

​এ ঘটনায় তার বিরুদ্ধে দশমিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নতুন মামলা রুজু করা হয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৬ জুন ২০২৬

দশমিনায় গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৫ মামলার আসামি হানিফ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর দশমিনায় ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার ২০ টাকাসহ মোঃ হানিফ ফকির (৫৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

​গত শুক্রবার (০৫ জুন) রাত ১১:৩০ ঘটিকায় উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর পরিচয় নাম: মোঃ হানিফ ফকির (৫৫)ঠিকানা: গ্রাম- বড় গোপালদী (৭নং ওয়ার্ড), থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী।

​অভিযান ও অপরাধের রেকর্ড:

​দশমিনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস আভিযানিক দল বড় গোপালদী বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির সময় হানিফ ফকিরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২১,০২০/- (একুশ হাজার বিশ) টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

​পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত হানিফ ফকির একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টিসহ মোট ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

​এ ঘটনায় তার বিরুদ্ধে দশমিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নতুন মামলা রুজু করা হয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত