ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সফল হাবিবুর মেম্বারকে চায় এলাকাবাসী
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের তিনবারের সফল মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাবিবুর রহমানকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্ব ও সামাজিক কর্মকাণ্ডের কারণে ইউনিয়নজুড়ে তার পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, একজন ক্রীড়ানুরাগী ও সাদা মনের মানুষ হিসেবে হাবিবুর রহমানের এলাকায় সুনাম রয়েছে। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখায় তিনি ধামগড়বাসীর আস্থা অর্জন করেছেন।
ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা মাসুম জানান "দেশের মানুষ আজ ইতিবাচক পরিবর্তন চায়। আর এই পরিবর্তনের ধারাবাহিকতায় সমাজ ও ইউনিয়নের নেতৃত্বে সৎ, যোগ্য এবং পরীক্ষিত মানুষদের এগিয়ে আসা উচিত। সেই জায়গায় হাবিবুর রহমান মেম্বার আমাদের ইউনিয়নের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী।"
এলাকাবাসীর একাংশের দাবি, হাবিবুর রহমান মেম্বার দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ধামগড় ইউনিয়ন একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে। আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে এখন থেকেই জোর দাবি তুলছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
আপনার মতামত লিখুন