ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযানে ৭ দালাল গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ আল তাওহীদের নেতৃত্বের র‍্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটককৃতরা হলেন- বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)।

জানা গেছে, আটককৃতের মধ্যে চারজনকে ১০ দিনের এবং ৩ জনকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আটক প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

অভিযানকালে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযানে ৭ দালাল গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ আল তাওহীদের নেতৃত্বের র‍্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটককৃতরা হলেন- বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)।

জানা গেছে, আটককৃতের মধ্যে চারজনকে ১০ দিনের এবং ৩ জনকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আটক প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

অভিযানকালে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত