ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

সাংবাদিকদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে ‘বাংলার শিরোনাম’-এর প্রশিক্ষণ কর্মশালা

নারায়ণগঞ্জের সাংবাদিকদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে অনলাইন পত্রিকা ‘বাংলার শিরোনাম’। বৃহস্পতিবার (২৫ জুন) শহরের ডাক বাংলো ভবনে আয়োজিত এই কর্মশালায় জেলার পাঁচটি উপজেলা থেকে অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান।

প্রশিক্ষণ সেশনে প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান সাংবাদিকতার বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে সাবলীল আলোচনা করেন। তিনি সংবাদ প্রতিবেদন লেখার সঠিক নিয়ম, তথ্যের উৎস ও নির্ভুল উপাত্ত সংগ্রহের কৌশল এবং উপস্থাপনার নানাদিক হাতে-কলমে শিখিয়ে দেন। কর্মশালার প্রথমার্ধে অংশগ্রহণকারীদের নিয়ে গ্রুপভিত্তিক সেশন পরিচালিত হয়। দুপুরের বিরতির পর বিকেলের সেশনে প্রশিক্ষক মোবাইল সাংবাদিকতা (মোজো), নিউজের গঠন এবং মোবাইল সাংবাদিকতায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেন। এছাড়া আলোর ব্যবহারসহ প্রযুক্তিগত নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে নয়, নেশা হিসেবে নিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। আগামী দিনে এই পেশায় টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই। আমি চাই আপনারা প্রশিক্ষিত হয়ে এই চ্যালেঞ্জিং পেশায় আরও দক্ষ হয়ে উঠুন।” তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে নিয়মিত সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন এবং দৈনিক সংগ্রামের নারায়ণগঞ্জ মহানগর সংবাদদাতা হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।

দৈনিক বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান ও দৈনিক বাংলার চোখের নারায়ণগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার সমাপনীতে আয়োজক কর্তৃপক্ষ জানায়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে ‘বাংলার শিরোনাম’ পত্রিকা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে। মনোরম পরিবেশে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা অত্যন্ত আগ্রহের সাথে বিষয়গুলো আয়ত্ত করেন এবং এই আয়োজনকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৩ জুলাই ২০২৬

সাংবাদিকদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে ‘বাংলার শিরোনাম’-এর প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত