ঢাকা   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

বন্দর হরিপুরে দ্বিতীয় দফায় অবৈধ চুন কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

নারায়ণগঞ্জের বন্দরের ২৭নং ওয়ার্ডের হরিপুর এলাকায় আবারও একটি অবৈধ চুনের কারখানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তিতাসের একটি দল এই ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে কারখানাটির চোরাই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি চুন পোড়ানোর চুলাটি সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

তিতাস কর্তৃপক্ষ জানায়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই অবৈধ কারখানাটিতে উচ্ছেদ অভিযান চালানো হলো।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, আল-আমিন নামের এক ব্যক্তি নিজেকে স্থানীয় বিএনপি নেতা মনিরুজ্জামান ওরফে বালু মনিরের লোক পরিচয় দিয়ে আবাসিক এলাকায় এই অবৈধ চুন কারখানাটি চালাচ্ছিলেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং স্থানীয় নেতাদের 'ম্যানেজ' করে তিনি এই কর্মকা- পরিচালনা করতেন। 

এর আগেও তিতাস কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় আল-আমিন তা আবারও চালু করেন। তবে এবার চালুর পরদিনই তিতাস কর্মকর্তারা এসে তা গুঁড়িয়ে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী এবং তিতাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে তিতাস কর্মকর্তা জানান, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। যেহেতু এই কারখানাটি দ্বিতীয় দফায় আইন অমান্য করে চালানো হচ্ছিল, তাই এবার শুধু সংযোগ বিচ্ছিন্নই নয়, চুন পোড়ানোর চুলাও ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী কারখানার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বন্দর হরিপুরে দ্বিতীয় দফায় অবৈধ চুন কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরের ২৭নং ওয়ার্ডের হরিপুর এলাকায় আবারও একটি অবৈধ চুনের কারখানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তিতাসের একটি দল এই ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে কারখানাটির চোরাই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি চুন পোড়ানোর চুলাটি সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

তিতাস কর্তৃপক্ষ জানায়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই অবৈধ কারখানাটিতে উচ্ছেদ অভিযান চালানো হলো।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, আল-আমিন নামের এক ব্যক্তি নিজেকে স্থানীয় বিএনপি নেতা মনিরুজ্জামান ওরফে বালু মনিরের লোক পরিচয় দিয়ে আবাসিক এলাকায় এই অবৈধ চুন কারখানাটি চালাচ্ছিলেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং স্থানীয় নেতাদের 'ম্যানেজ' করে তিনি এই কর্মকা- পরিচালনা করতেন। 

এর আগেও তিতাস কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় আল-আমিন তা আবারও চালু করেন। তবে এবার চালুর পরদিনই তিতাস কর্মকর্তারা এসে তা গুঁড়িয়ে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী এবং তিতাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে তিতাস কর্মকর্তা জানান, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। যেহেতু এই কারখানাটি দ্বিতীয় দফায় আইন অমান্য করে চালানো হচ্ছিল, তাই এবার শুধু সংযোগ বিচ্ছিন্নই নয়, চুন পোড়ানোর চুলাও ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী কারখানার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত