ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বাংলার শিরোনাম

জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পেলেন সাংবাদিক আকতার হাবিব

চ্যানেল আই-এর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য আকতার হাবিব বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন।

মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব নতুন সদস্যদের তালিকা প্রকাশ করে, যেখানে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত থাকা আকতার হাবিব এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। সদস্যপদ পাওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন:

"আলহামদুলিল্লাহ। জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ প্রাপ্তি, দীর্ঘ এক যুগের সাংবাদিকতা ক্যারিয়ারের নতুন পালক। সবার দোয়া চাই। জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি, বাছাই কমিটিসহ ভেতরে বাইরে যারা আমার উপর আস্থা রেখেছেন, সহযোগিতা করেছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।"

পেশাদার সাংবাদিক হিসেবে আকতার হাবিব মাঠপর্যায়ে কাজের পাশাপাশি ডিআরইউ-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার এই নতুন অর্জনে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পেলেন সাংবাদিক আকতার হাবিব

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

চ্যানেল আই-এর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য আকতার হাবিব বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন।

মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব নতুন সদস্যদের তালিকা প্রকাশ করে, যেখানে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত থাকা আকতার হাবিব এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। সদস্যপদ পাওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন:

"আলহামদুলিল্লাহ। জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ প্রাপ্তি, দীর্ঘ এক যুগের সাংবাদিকতা ক্যারিয়ারের নতুন পালক। সবার দোয়া চাই। জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি, বাছাই কমিটিসহ ভেতরে বাইরে যারা আমার উপর আস্থা রেখেছেন, সহযোগিতা করেছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।"

পেশাদার সাংবাদিক হিসেবে আকতার হাবিব মাঠপর্যায়ে কাজের পাশাপাশি ডিআরইউ-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার এই নতুন অর্জনে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত