ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

শিক্ষাখাতে জিডিপির ৫ বরাদ্দসহ ১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জ ছাত্র মজলিসের বিশাল মিছিল

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

শিক্ষাখাতে জিডিপির ৫ বরাদ্দসহ ১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জ ছাত্র মজলিসের বিশাল মিছিল

​শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি আদায়ে অনুষ্ঠিত "জাতীয় ছাত্র কনভেনশন ২০২৬" সফল করার লক্ষ্যে বিশাল মিছিল করেছে ইসলামী ছাত্র মজলিস।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে রাজধানী ঢাকার শাহবাগ চত্বরের উদ্দেশ্যে এই মিছিল ও যাত্রা অনুষ্ঠিত হয়।

​মিছিলে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলটি নারায়ণগঞ্জের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শাহবাগে আয়োজিত জাতীয় ছাত্র কনভেনশনের উদ্দেশ্যে রওয়ানা হয়।

​মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রনেতারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থার টেকসই মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাখাতে জিডিপির ৫ বরাদ্দসহ ১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জ ছাত্র মজলিসের বিশাল মিছিল

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি আদায়ে অনুষ্ঠিত "জাতীয় ছাত্র কনভেনশন ২০২৬" সফল করার লক্ষ্যে বিশাল মিছিল করেছে ইসলামী ছাত্র মজলিস।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে রাজধানী ঢাকার শাহবাগ চত্বরের উদ্দেশ্যে এই মিছিল ও যাত্রা অনুষ্ঠিত হয়।

​মিছিলে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলটি নারায়ণগঞ্জের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শাহবাগে আয়োজিত জাতীয় ছাত্র কনভেনশনের উদ্দেশ্যে রওয়ানা হয়।

​মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রনেতারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থার টেকসই মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত