ঢাকা   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

পরিবার সমাজ ও রাষ্ট্রে রাসূল সা.-এর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য: ইসলামী মহিলা মজলিস

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

পরিবার সমাজ ও রাষ্ট্রে রাসূল সা.-এর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য: ইসলামী মহিলা মজলিস

ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়নকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের নেতৃবৃন্দ।

​বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত এক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

​ঢাকা মহানগর নেত্রী জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী জনাবা নাসরিন কাদের। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুরাইয়া খন্দকার সুমি।

​প্রধান অতিথির বক্তব্যে নাসরিন কাদের বলেন, কেবল ব্যক্তিগত আমল-আকিদাতেই নয়, জীবনের প্রতিটি ধাপে এবং রাষ্ট্রীয় পরিচালনায় রাসূল (সা.)-এর নির্দেশিত পথ অনুসরণ করার মাধ্যমেই প্রকৃত শান্তি ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব।

​মহানগর দায়িত্বশীল উম্মে হাবিবা সুলতানার পরিচালনায় ও সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মিসেস তাহমিনা আক্তার বিথি, আলেমা হাফেজা হাফছা আক্তার ও আলেমা জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পরিবার সমাজ ও রাষ্ট্রে রাসূল সা.-এর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য: ইসলামী মহিলা মজলিস

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়নকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের নেতৃবৃন্দ।

​বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত এক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

​ঢাকা মহানগর নেত্রী জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী জনাবা নাসরিন কাদের। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুরাইয়া খন্দকার সুমি।

​প্রধান অতিথির বক্তব্যে নাসরিন কাদের বলেন, কেবল ব্যক্তিগত আমল-আকিদাতেই নয়, জীবনের প্রতিটি ধাপে এবং রাষ্ট্রীয় পরিচালনায় রাসূল (সা.)-এর নির্দেশিত পথ অনুসরণ করার মাধ্যমেই প্রকৃত শান্তি ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব।

​মহানগর দায়িত্বশীল উম্মে হাবিবা সুলতানার পরিচালনায় ও সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মিসেস তাহমিনা আক্তার বিথি, আলেমা হাফেজা হাফছা আক্তার ও আলেমা জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত