সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাইনাদি নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদে ২৫ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নাসিক (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন) মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। নামাজ আদায় শেষে তিনি উপস্থিত মুসল্লীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
বক্তব্যে মাওলানা আবদুল জব্বার পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করে আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষ যদি কুরআন ও সুন্নাহ অনুযায়ী নিজেকে পরিশুদ্ধ করতে পারত, তবে সমাজে অন্যায়, অবিচার ও কোনো ধরনের অপরাধ থাকত না।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, প্রতি মাসে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে একাধিক হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধের চিত্র উঠে আসে। হযরত ওমর (রা.)-এর শাসনামলের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেই সময়ে মানুষের মনে আল্লাহর ভয় থাকার কারণে সমাজে কোনো বিচার বা অপরাধ ছিল না। বর্তমান নেতৃত্বের সমালোচনা করে তিনি চাঁদাবাজি, ডাকাতি ও মানুষের ওপর নির্যাতনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন।
তিনি আগামী দিনে ঈমান ও দ্বীনের পক্ষে থাকা, সৎ এবং জনকল্যাণমুখী নেতৃত্ব বেছে নিয়ে একটি পরিবর্তনকামী ও আল্লাহভীরু সমাজ গঠনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
এসময় শত শত মুসুল্লিদের মাঝে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমার আলহাজ্ব কফিল আহমেদ সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন