নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উত্তর থানার রোকন সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ উত্তর থানা আয়োজিত রোকন সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার শহিদ তিতুমীর একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি রোকনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ও একটি আয়াতের ওপর আলোচনা করেন বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির।
নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উত্তর থানা সেক্রেটারি মো. আব্দুর রহিমের সঞ্চালনায় সমাবেশে থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয় এবং দাওয়াতি ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া রোকনদের আদর্শিক ও সাংগঠনিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন