দোয়া চাইলেন মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জিউধরা আল-মদিনা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান। এ সময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মুসল্লিদের উদ্দেশে দ্বীন ইসলাম প্রধান বলেন, “আমি আপনাদেরই এলাকার মানুষ। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করতে চাই।আসন্ন ইউনিয়ন পরিষদ আমি মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করতে ইচ্ছা প্রকাশ করেছি আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হলে ৫ নং ওয়ার্ডের মানুষের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, “আমি কোনো প্রতিশ্রুতি দিয়ে নয়, মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখতে পারি।”
এ সময় তিনি মসজিদের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পরে তিনি সকলের কাছে নিজের জন্য দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন