ঢাকা   রোববার, ০৪ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ বন্দরে ডাচ-বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জের বন্দরে একরামপুর সিটি কর্পোরেশন অফিস সংলগ্ন এলাকায় ৪ অক্টোবর রবিবার দুপুরে ডাচ-বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। "সবার কাছে ব্যাংকিং, সবার জন্য উন্নয়ন" এই মূলমন্ত্রকে সামনে রেখে টিএস এন্টারপ্রাইজের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় এই আউটলেটটির উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড সিনিয়র রিজিওনাল হেড (ঢাকা-১ অঞ্চল)  তানভীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এন্ড ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তৌহিদ উদ্দিন ভূঁইয়া।

​অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড (রকেট, ঢাকা অঞ্চল-১) মোঃ আব্দুর রাজ্জাক এবং নারায়ণগঞ্জ রকেট ও এজেন্ট ব্যাংকিং অফিসের রিজিওনাল কমপ্লায়েন্স ম্যানেজার  তোফায়েল আলম।

এছাড়াও সকালে নবীগঞ্জ কদম রসূল কমিনিউটি সেন্টারে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়। 

নতুন এজেন্ট ব্যাংকের পরিচালক সুজন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন (নারায়ণগঞ্জ)-এর এরিয়া ম্যানেজার মোঃ নূরুল ইসলাম, সিনিয়র সেলস ম্যানেজার জনাব সাখাওয়াত হোসেন সাব্বির এবং সিনিয়র সেলস ম্যানেজার জনাব শামসুল আরেফিন ভূঁইয়া।

​অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি, শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থেকে নতুন এই ব্যাংকিং সেবার সাফল্য কামনা করেন। 

এসময় বক্তারা জানান এই আউটলেটের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সহজে ও নিরাপদে আর্থিক লেনদেনসহ সব ধরণের এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ বন্দরে ডাচ-বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে একরামপুর সিটি কর্পোরেশন অফিস সংলগ্ন এলাকায় ৪ অক্টোবর রবিবার দুপুরে ডাচ-বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। "সবার কাছে ব্যাংকিং, সবার জন্য উন্নয়ন" এই মূলমন্ত্রকে সামনে রেখে টিএস এন্টারপ্রাইজের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় এই আউটলেটটির উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড সিনিয়র রিজিওনাল হেড (ঢাকা-১ অঞ্চল)  তানভীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এন্ড ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তৌহিদ উদ্দিন ভূঁইয়া।

​অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড (রকেট, ঢাকা অঞ্চল-১) মোঃ আব্দুর রাজ্জাক এবং নারায়ণগঞ্জ রকেট ও এজেন্ট ব্যাংকিং অফিসের রিজিওনাল কমপ্লায়েন্স ম্যানেজার  তোফায়েল আলম।

এছাড়াও সকালে নবীগঞ্জ কদম রসূল কমিনিউটি সেন্টারে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়। 

নতুন এজেন্ট ব্যাংকের পরিচালক সুজন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন (নারায়ণগঞ্জ)-এর এরিয়া ম্যানেজার মোঃ নূরুল ইসলাম, সিনিয়র সেলস ম্যানেজার জনাব সাখাওয়াত হোসেন সাব্বির এবং সিনিয়র সেলস ম্যানেজার জনাব শামসুল আরেফিন ভূঁইয়া।

​অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি, শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থেকে নতুন এই ব্যাংকিং সেবার সাফল্য কামনা করেন। 

এসময় বক্তারা জানান এই আউটলেটের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সহজে ও নিরাপদে আর্থিক লেনদেনসহ সব ধরণের এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত