ফেসবুকে ছবি-নাম ব্যবহার করে অশ্লীল অপপ্রচারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফেসবুকে নিজের ছবি ও নাম ব্যবহার করে অশ্লীল ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি, জনাব মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরন।
এ ঘটনায় মানহানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে বন্দর থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়ে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগপত্র সূত্রে জানা যায়,গত ৭ই অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফেসবুকে তাঁর ছবি ও নাম ব্যবহার করে অশ্লীল ও মিথ্যা তথ্য ছড়ান। এতে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
অভিযোগে একটি ফেসবুক আইডি উল্লেখ করে সংশ্লিষ্ট আইডির লিংকও সংযুক্ত করা হয়েছে।
এই বিষয়ে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎ কারে, উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া(হিরন)বলেন,
ফেসবুকে আমার ছবি ও নাম ব্যবহার করে একটি ফেক আইডি খুলে,
অশ্লীল ও মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে। এটি শুধু আমার বিরুদ্ধে অপপ্রচার নয়, একজন মানুষের সম্মানহানিরও গুরুতর চেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে কেউ মিথ্যা ছড়িয়ে পার পেয়ে যাবে—এমনটা হতে পারে না।
আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অপপ্রচারকারীর পরিচয় শনাক্ত এবং প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা অবস্থান যা-ই হোক, আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যক্তিগত সম্মানহানি ও সাইবার অপরাধের বিরুদ্ধে আমি আইনি সকল ধরনের ব্যবস্থা নিবো ইনশাআল্লাহ।
এই বিষয়ে প্রশাসন তার সর্বোচ্চ চেষ্টা এবং আইনের সকল ধরনের পদক্ষেপ নিশ্চিত করবে।
আপনার মতামত লিখুন