ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে টাকা সংকট, ভোগান্তিতে গ্রাহক

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
| ফটো কার্ড

নারায়ণগঞ্জে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে টাকা সংকট, ভোগান্তিতে গ্রাহক

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া ও ডিআইটি এলাকার ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে প্রায়ই টাকা না থাকায় ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। জরুরি প্রয়োজনে টাকা তুলতে এসে বুথ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের।
গ্রাহকদের অভিযোগ, উকিলপাড়া ও ডিআইটি এলাকার ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে টাকা উত্তোলন করতে গিয়ে প্রায়ই টাকা না থাকার সমস্যায় পড়তে হয়। বিশেষ করে জরুরি প্রয়োজনে নগদ টাকার প্রয়োজন হলে বুথে গিয়ে টাকা না পেয়ে বিপাকে পড়েন তারা। পরে অন্য বুথে যেতে বাধ্য হওয়ায় অতিরিক্ত সময় ও যাতায়াত খরচও গুনতে হচ্ছে।
ব্যাংকের এটিএম বুথের অন্যতম উদ্দেশ্য হলো গ্রাহকদের সহজে ও দ্রুত নগদ টাকা উত্তোলনের সুবিধা দেওয়া। কিন্তু নিয়মিত টাকা না পাওয়ার সমস্যায় সেই সুবিধা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
গ্রাহকদের মতে, এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিয়মিত তদারকি নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে ব্যস্ততম এলাকাগুলোর বুথে টাকা শেষ হয়ে গেলে দ্রুত পুনরায় টাকা সরবরাহের ব্যবস্থা থাকা জরুরি।
এ পরিস্থিতিতে উকিলপাড়া ও ডিআইটি এলাকার ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে নিয়মিত টাকা সরবরাহ এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এবিষয়ে ব্র্যাক ব্যাংকের গ্রাহক শাখায় মুঠোফোনে যোগাযোগ করলে তাদের কাউকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে টাকা সংকট, ভোগান্তিতে গ্রাহক

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া ও ডিআইটি এলাকার ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে প্রায়ই টাকা না থাকায় ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। জরুরি প্রয়োজনে টাকা তুলতে এসে বুথ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের।
গ্রাহকদের অভিযোগ, উকিলপাড়া ও ডিআইটি এলাকার ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে টাকা উত্তোলন করতে গিয়ে প্রায়ই টাকা না থাকার সমস্যায় পড়তে হয়। বিশেষ করে জরুরি প্রয়োজনে নগদ টাকার প্রয়োজন হলে বুথে গিয়ে টাকা না পেয়ে বিপাকে পড়েন তারা। পরে অন্য বুথে যেতে বাধ্য হওয়ায় অতিরিক্ত সময় ও যাতায়াত খরচও গুনতে হচ্ছে।
ব্যাংকের এটিএম বুথের অন্যতম উদ্দেশ্য হলো গ্রাহকদের সহজে ও দ্রুত নগদ টাকা উত্তোলনের সুবিধা দেওয়া। কিন্তু নিয়মিত টাকা না পাওয়ার সমস্যায় সেই সুবিধা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
গ্রাহকদের মতে, এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিয়মিত তদারকি নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে ব্যস্ততম এলাকাগুলোর বুথে টাকা শেষ হয়ে গেলে দ্রুত পুনরায় টাকা সরবরাহের ব্যবস্থা থাকা জরুরি।
এ পরিস্থিতিতে উকিলপাড়া ও ডিআইটি এলাকার ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে নিয়মিত টাকা সরবরাহ এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এবিষয়ে ব্র্যাক ব্যাংকের গ্রাহক শাখায় মুঠোফোনে যোগাযোগ করলে তাদের কাউকে পাওয়া যায়নি।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত