যাত্রাবাড়ীতে নারীর চার টুকরা মরদেহ উদ্ধার, স্বামী আটক
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি বাড়ি থেকে শিরিন বেগম (নাম) নামে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী দুলাল হাওলাদারকে আটক করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে একটি ব্যাগের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ওই নারীর মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্দেহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে দুলাল হাওলাদার তাঁর স্ত্রী শিরিন বেগমকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। পরে মরদেহটি চার টুকরা করে একটি ব্যাগে ভরে লুকিয়ে রাখেন তিনি।
আটক দুলাল হাওলাদার পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।
আপনার মতামত লিখুন