ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

আড়াইহাজারে আন্তর্জাতিক শানে রিসালাত মহা-সম্মেলন সফল করতে বিএনপি ও জমিয়তের মতবিনিময় ​

আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শানে রিসালাত মহা-সম্মেলন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সার্থক করার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার উপজেলা শাখা।​আড়াইহাজার উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মাসরুর আহমদের সভাপতিত্বে সভায় আসন্ন সম্মেলন সফল করতে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।​অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নির্জুল হাসান নয়ন মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম।​এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারণ সম্পাদক মোস্তফা কাশেমী, প্রচার সম্পাদক নকিবুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সভাপতি কাজী ফয়সাল এবং ব্রাহ্মণদী ইউনিয়ন জমিয়তের সহ-সভাপতি মাওলানা কামালুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ​সভায় নেতৃবৃন্দ আন্তর্জাতিক শানে রিসালাত মহা-সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আড়াইহাজারে আন্তর্জাতিক শানে রিসালাত মহা-সম্মেলন সফল করতে বিএনপি ও জমিয়তের মতবিনিময়  ​