ঢাকা   রোববার, ১১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

‎আড়াইহাজারে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা, থানায় লিখিত অভিযোগ ‎

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণ সামগ্রী ভাঙচুর, প্রায় ৮০ হাজার টাকা মূল্যের মালামাল লুট, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। গত ১০ অক্টোবর শনিবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রুবেল ভূঁইয়া বাদী হয়ে 

মৃত দিল মোহাম্মদ ওরফে দিলুর ছেলে মোমেন, মোক্তার, আতাউর ও মুকুলসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

‎

অভিযোগ সূত্রে জানা যায়, খানপাড়া এলাকায় রুবেল ভূঁইয়ার পৈতৃক সম্পত্তি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ করেন তিনি।  গত ১০ অক্টোবর সকাল ৮টার দিকে পুকুর দেখাশোনার জন্য জমিতে একটি টিনের ঘর নির্মাণ করতে টিন, বাঁশ ও অন্যান্য সামগ্রী কিনে রাখা হয়। এ সময় অভিযুক্তরা লাঠিসোঁটা, কাঠ ও ধারালো রামদা নিয়ে সেখানে এসে নির্মাণসামগ্রী ভাঙচুর করেন। বাধা দিতে গেলে জমি দেখাশোনার দায়িত্বে থাকা তাঁর চাচাতো মামা মোঃ আরজু ভূঁইয়া সেন্টুকে মারধর করা হয়।

‎ পরে অভিযুক্তরা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের নির্মাণসামগ্রী নিয়ে যান। বাধা দিলে দুজন আরজু ভূঁইয়ার গলায় ধারালো রামদা ধরে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় বিষয়টি পুলিশকে জানালে রুবেল ভূঁইয়া ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতিসহ হত্যার হুমকি দেওয়া হয়। 

‎

‎এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, জোরপূর্বক  জমি দখলের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

‎‎

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১১ অক্টোবর ২০২৬

‎আড়াইহাজারে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা, থানায় লিখিত অভিযোগ ‎

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত