ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

আড়াইহাজারে নারী শ্রমিককে তুলে নিয়ে ধ/র্ষ/ণের অভিযোগ, ৬ দিনেও মামলা হয়নি

আড়াইহাজারে মেলার গেট থেকে স্বামী ও ভাইকে জিম্মি করে এক নারী শ্রমিককে তুলে নিয়ে ৭-৮ জন মিলে সংঘবদ্ধ ধ/র্ষ/ণের অভিযোগ উঠেছে। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আড়াইহাজার উপজেলার সংলগ্ন একটি মেলা থেকে ওই নারী শ্রমিককে তাঁর স্বামী ও ভাইসহ তুলে নেওয়া হয়। পরে স্বামী ও ভাইকে জিম্মি করে ওই নারীকে ধ/র্ষ/ণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, ঘটনার পর তাঁরা থানায় যোগাযোগ করলেও এখন পর্যন্ত মামলা গ্রহণ করা হয়নি। পাশাপাশি ভুক্তভোগী নারী শ্রমিকের ডাক্তারি পরীক্ষারও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও মামলা না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত মামলা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে নারী শ্রমিককে তুলে নিয়ে ধ/র্ষ/ণের অভিযোগ, ৬ দিনেও মামলা হয়নি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

আড়াইহাজারে মেলার গেট থেকে স্বামী ও ভাইকে জিম্মি করে এক নারী শ্রমিককে তুলে নিয়ে ৭-৮ জন মিলে সংঘবদ্ধ ধ/র্ষ/ণের অভিযোগ উঠেছে। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আড়াইহাজার উপজেলার সংলগ্ন একটি মেলা থেকে ওই নারী শ্রমিককে তাঁর স্বামী ও ভাইসহ তুলে নেওয়া হয়। পরে স্বামী ও ভাইকে জিম্মি করে ওই নারীকে ধ/র্ষ/ণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, ঘটনার পর তাঁরা থানায় যোগাযোগ করলেও এখন পর্যন্ত মামলা গ্রহণ করা হয়নি। পাশাপাশি ভুক্তভোগী নারী শ্রমিকের ডাক্তারি পরীক্ষারও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও মামলা না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত মামলা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত