ঢাকা   রোববার, ০৩ মে ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুটের ঘটনায় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এই ঘটনায় বন্দর থানায় গত শনিবার (২ মে) মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে শেখ সিফাত,সোহান ও ইমনসহ ২৬ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন — পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আবু সালেক মিয়ার ছেলে রোকন (৪০), কাজীবাড়ী এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে হিরা (২৫), একই এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে সিফাত (২২)।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিবনগর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সোহেল,কন্সটেবল ফয়সাল,কন্সটেবল মিজানুর রহমান ও সিএনজি অটোরিকশা চালক খায়রুল আলম দীপু আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত কনস্টেবল ফয়সালকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় কনস্টেবল ফয়সালের শর্টগান লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে লুটের প্রায় চার ঘণ্টা পর অস্ত্রটি উদ্ধার করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তাফা আশরাফউদ্দিন জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

এদিকে এই মামলায় ধৃত ৩ জনকে গত শনিবার দুপুরে আদালতে প্রেরন করেছে বন্দর থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৩ মে ২০২৬

নারায়ণগঞ্জ বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুটের ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এই ঘটনায় বন্দর থানায় গত শনিবার (২ মে) মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে শেখ সিফাত,সোহান ও ইমনসহ ২৬ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন — পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আবু সালেক মিয়ার ছেলে রোকন (৪০), কাজীবাড়ী এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে হিরা (২৫), একই এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে সিফাত (২২)।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিবনগর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সোহেল,কন্সটেবল ফয়সাল,কন্সটেবল মিজানুর রহমান ও সিএনজি অটোরিকশা চালক খায়রুল আলম দীপু আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত কনস্টেবল ফয়সালকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় কনস্টেবল ফয়সালের শর্টগান লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে লুটের প্রায় চার ঘণ্টা পর অস্ত্রটি উদ্ধার করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তাফা আশরাফউদ্দিন জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

এদিকে এই মামলায় ধৃত ৩ জনকে গত শনিবার দুপুরে আদালতে প্রেরন করেছে বন্দর থানা পুলিশ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত