গণভোট বাতিল করে বিএনপি স্বৈরাচারের পথে হাঁটছে- ড. আহমদ আবদুল কাদের
খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গণভোটের রায় বাতিল করে বিএনপি স্বৈরাচারের পথে হাঁটছে। দেশে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে এবং স্বৈরাচারী পথ বন্ধের জন্য রাজনৈতিক দলগুলো মিলে জুলাই সনদ তৈরি করা হয়েছিল। কিন্তু বিএনপি সংবিধানের অপব্যাখ্যা করে তা এড়িয়ে যাচ্ছে। কিছু বাতিল করেছে আর কিছু স্থগিত করেছে। যে অধ্যাদেশগুলো দেশকে স্বাধীন রাখার কথা, সঠিক পথে নিয়ে যাওয়ার কথা বিএনপি সেগুলো বাতিল করে দিয়েছে। বিএনপি এখন আওয়ামী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পথে এগিয়ে চলছে। এ অবস্থা চলতে দেওয়া যাবে না। গনঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জনগণ তা হতে দিবে না।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জোন আয়োজিত নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী তরবিয়তী মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১ মে ২০২৬, শুক্রবার সকাল নয়টা থেকে সিদ্ধিরগঞ্জের ফুড প্যারাডাইজ পার্টি সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী উক্ত তরবিয়তী মজলিসে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব ও জোন পরিচালক এবিএম সিরাজুল মামুন।
দিনব্যাপী এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনায় অংশ নেন দলের নায়েবে আমীর মাওলানা সাইয়্যিদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলীল, সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস মাওলানা শেখ সালাহউদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি ও জোন সহকারী পরিচালক অধ্যাপক শাহ আলম, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক সালেহ আহমদ, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, প্রমুখ।
আপনার মতামত লিখুন