ঢাকা   রোববার, ০৩ মে ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে এক প্রসূতির কোলজুড়ে এলো তিন কন্যাসন্তান: এলাকায় আনন্দের জোয়ার

নারায়ণগঞ্জের বন্দরে একই সঙ্গে তিন কন্যা সন্তান প্রসব করেছেন নাসরিন (১৯) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই তিন নবজাতক পৃথিবীর আলো দেখে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন বলে জানা গেছে।

জানা গেছে,তিন কন্যাসন্তানের জননী নাসরিন বন্দর উপজেলার ২০ নং ওয়ার্ডের দড়িসোনাকান্দা এলাকার ফিরোজ মিয়ার মেয়ে এবং ২১ নং ওয়ার্ডের বাসিন্দা নয়ন মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিকেলে প্রসব বেদনা নিয়ে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা দ্রুত সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। একে একে তিনটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হওয়ায় খুশিতে আত্মহারা বাবা নয়ন মিয়া ও নানা ফিরোজ মিয়ার পরিবার।

​পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান আল্লাহর অশেষ রহমতে মা ও তিন শিশু এখন পর্যন্ত সুস্থ আছে। একসঙ্গে তিন নতুন অতিথির আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবজাতকদের এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে ভিড় করছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

​নাসরিনের স্বামী নয়ন মিয়া জানান, আল্লাহর দরবারে শুকরিয়া যে তিনি আমাকে তিনটি রাজকন্যা উপহার দিয়েছেন। আমি তাদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্যের জন্য সবার কাছে দোয়া চাই।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৩ মে ২০২৬

বন্দরে এক প্রসূতির কোলজুড়ে এলো তিন কন্যাসন্তান: এলাকায় আনন্দের জোয়ার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে একই সঙ্গে তিন কন্যা সন্তান প্রসব করেছেন নাসরিন (১৯) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই তিন নবজাতক পৃথিবীর আলো দেখে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন বলে জানা গেছে।

জানা গেছে,তিন কন্যাসন্তানের জননী নাসরিন বন্দর উপজেলার ২০ নং ওয়ার্ডের দড়িসোনাকান্দা এলাকার ফিরোজ মিয়ার মেয়ে এবং ২১ নং ওয়ার্ডের বাসিন্দা নয়ন মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিকেলে প্রসব বেদনা নিয়ে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা দ্রুত সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। একে একে তিনটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হওয়ায় খুশিতে আত্মহারা বাবা নয়ন মিয়া ও নানা ফিরোজ মিয়ার পরিবার।

​পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান আল্লাহর অশেষ রহমতে মা ও তিন শিশু এখন পর্যন্ত সুস্থ আছে। একসঙ্গে তিন নতুন অতিথির আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবজাতকদের এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে ভিড় করছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

​নাসরিনের স্বামী নয়ন মিয়া জানান, আল্লাহর দরবারে শুকরিয়া যে তিনি আমাকে তিনটি রাজকন্যা উপহার দিয়েছেন। আমি তাদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্যের জন্য সবার কাছে দোয়া চাই।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত