সাংবাদিক শামীমের ৩৭তম জন্মদিন সামাজিক মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা
দৈনিক উজ্জীবিত বাংলাদেশের বন্দর প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'নিউজ এলার্ট বিডি’র সম্পাদক ও প্রকাশক মো. শামীমের ৩৭তম শুভ জন্মদিন আজ। তরুণ মেধাবী এই সাংবাদিকের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।
(১২ জুন) তাঁর জন্মদিনের শুরু থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাধারণ পাঠকেরা তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত করছেন। অনেকেই তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে পোস্ট করছেন।
তরুণ এই সংবাদকর্মী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সততার মাধ্যমে ইতিমধ্যে বন্দর এলাকাসহ জেলা জুড়ে ব্যাপক পরিচিতি ও প্রশংসা কুড়িয়েছেন। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তাঁর ক্ষুরধার লেখনী এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন তাঁকে পাঠকদের হৃদয়ে এক অনন্য আসনে বসিয়েছে।
নিজের ৩৭তম জন্মদিনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সাংবাদিক মো. শামীম বলেন, "যাঁরা আমাকে ভালোবেসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সাংবাদিকতা আমার পেশা ও নেশা। জীবনের বাকিটা সময়ও যেন সত্য ও ন্যায়ের পক্ষে থেকে, সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে সমাজের সেবা করে যেতে পারি—আপনাদের কাছে এই দোয়াই চাই।"
আপনার মতামত লিখুন