সাংবাদিক শেখ সুমনের ছোট কন্যা সুরাইফার প্রথম জন্মদিন উদযাপিত
নারায়ণগঞ্জ বন্দরের পরিচিত মুখ, সংবাদকর্মী শেখ সুমনের ছোট মেয়ে তাকলিমা শেখ সুরাইফা-এর প্রথম শুভ জন্মদিন উদযাপিত হয়েছে। আজ ২৬ জুলাই (রবিবার) এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পা রাখলো এই ছোট্ট রাজকন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, বন্দর থানার নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ রওশনবাগ এলাকার একটি ঐতিহ্যবাহী সুন্নি মুসলিম পরিবারে গত বছরের এই দিনে জন্মগ্রহণ করেছিল সুরাইফা।
সাংবাদিক শেখ সুমন ও তার সহধর্মিণীর ঘর আলো করে রাখা দুই কন্যার মধ্যে সুরাইফা ছোট। তাদের বড় মেয়ে তাহমিদা শেখ তোহার বয়স বর্তমানে ৭ বছর।
ছোট মেয়ের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং এলাকাবাসীর কাছে বিশেষ দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
আজকের এই আনন্দঘন দিনে ছোট্ট সুরাইফার সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক শেখ সুমন ও তার পরিবার।
আপনার মতামত লিখুন