ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের শিক্ষা সফর সম্পন্ন

ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের শিক্ষা সফর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দঘন 'শিক্ষা সফর' অনুষ্ঠিত হয়েছে।

​এবারের শিক্ষা সফর ছিল চট্টগ্রামের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ডকে। শিক্ষা সফরের মূল আকর্ষণের মধ্যে ছিল সীতাকুণ্ডের বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ, যার মধ্যে অন্যতম ছিল গুলিয়াখালি সি বিচ, চন্দ্রনাথ পাহাড় ও খৈয়াছড়া ঝরনা।

​পরীক্ষার দীর্ঘ মানসিক ক্লান্তি দূর করে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি এবং আল্লাহর সৃষ্টিকে কাছ থেকে দেখার উদ্দেশ্যে এই সফরের আয়োজন করা হয়।

পবিত্র কুরআনের সূরা আল-আনকাবুত-এর ২০ নম্বর আয়াতে বলা হয়েছে— "বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, তিনি কীভাবে সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর আল্লাহ পরবর্তী সৃষ্টি ঘটাবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর সর্বশক্তিমান।"

নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি মো অমিত হাসান ও সেক্রেটারি আমজাদ হোসাইন রাজুর নেতৃত্বে সফরকালে শিক্ষার্থীরা সীতাকুণ্ডের পাহাড়ি প্রকৃতি, ঝরনা ও সমুদ্র সৈকত ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন শিক্ষণীয় ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন।

এছাড়া ও অনুষ্ঠানে শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সীতাকুণ্ডের চমৎকার ব্যাকগ্রাউন্ডে ব্যানার হাতে একঝাঁক শিক্ষার্থীর হাস্যোজ্জ্বল ছবি বলে দেয় কতটা প্রাণবন্ত ছিল শিক্ষা সফর।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের শিক্ষা সফর সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দঘন 'শিক্ষা সফর' অনুষ্ঠিত হয়েছে।

​এবারের শিক্ষা সফর ছিল চট্টগ্রামের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ডকে। শিক্ষা সফরের মূল আকর্ষণের মধ্যে ছিল সীতাকুণ্ডের বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ, যার মধ্যে অন্যতম ছিল গুলিয়াখালি সি বিচ, চন্দ্রনাথ পাহাড় ও খৈয়াছড়া ঝরনা।

​পরীক্ষার দীর্ঘ মানসিক ক্লান্তি দূর করে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি এবং আল্লাহর সৃষ্টিকে কাছ থেকে দেখার উদ্দেশ্যে এই সফরের আয়োজন করা হয়।

পবিত্র কুরআনের সূরা আল-আনকাবুত-এর ২০ নম্বর আয়াতে বলা হয়েছে— "বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, তিনি কীভাবে সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর আল্লাহ পরবর্তী সৃষ্টি ঘটাবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর সর্বশক্তিমান।"

নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি মো অমিত হাসান ও সেক্রেটারি আমজাদ হোসাইন রাজুর নেতৃত্বে সফরকালে শিক্ষার্থীরা সীতাকুণ্ডের পাহাড়ি প্রকৃতি, ঝরনা ও সমুদ্র সৈকত ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন শিক্ষণীয় ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন।

এছাড়া ও অনুষ্ঠানে শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সীতাকুণ্ডের চমৎকার ব্যাকগ্রাউন্ডে ব্যানার হাতে একঝাঁক শিক্ষার্থীর হাস্যোজ্জ্বল ছবি বলে দেয় কতটা প্রাণবন্ত ছিল শিক্ষা সফর।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত