পবিপ্রবিতে শিক্ষকদের উপর হামলায় নিরাপত্তাকর্মীর থানায় মামলা -গ্রেফতার ১
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনার ২দিন পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গোলাম কিবরিয়া নামে একজন কে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায় গতরাত সাড়ে ১১টায় এজাহারভুক্ত আসামী উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দুমকি থানা অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন "বাংলার শিরোনাম'কে" জানায় গতরাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত বাদী হয়ে ২৬জনকে আসামী করে এজাহার দায়ের করেন। এজাহার পাওয়ার পরপরই আসামী গ্রেফতার করতে একটি বিশেষ টিম গঠন করে দিয়েছি। রাত সাড়ে ১১টা নাগাদ এজাহারভুক্ত ১১নং আসামী শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের জাফর হাওলাদারের ছেলে গোলাম কিবরিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ গত সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ১০ জন আহত হন।
এ ঘটনায় জড়িত থাকায় উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষকদল ও শ্রমিক দলের ৯জনকে ইতিমধ্যে বহিস্কার করা হয়েছে।
আপনার মতামত লিখুন