ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
বাংলার শিরোনাম

চ্যাম্পিয়নদের সংবর্ধনা, টেকনাফে ক্রীড়া উন্নয়নে মতবিনিময়

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

চ্যাম্পিয়নদের সংবর্ধনা, টেকনাফে ক্রীড়া উন্নয়নে মতবিনিময়
টেকনাফে ক্রীড়া উন্নয়নে মতবিনিময়

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে টেকনাফ উপজেলা জেলা চ্যাম্পিয়ন বালক ফুটবল ও বালক ক্রিকেট দলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান এবং বালিকা ক্রিকেট দলের রানারআপ অর্জনের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনিক চৌধুরী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় খেলোয়াড়দের কৃতিত্বের যথাযথ স্বীকৃতি প্রদানের পাশাপাশি স্থগিত থাকা ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তবে জরুরি ব্যক্তিগত ও দাপ্তরিক কারণে কয়েকজন সদস্য উপস্থিত থাকতে পারেননি।

সভায় টেকনাফ উপজেলাকে আরও ক্রীড়াবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বর্তমানে সরকারি পর্যায়ে আয়োজিত বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট বলের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ায় খেলোয়াড়দের মানসম্মত অনুশীলনের সুবিধার্থে একটি আধুনিক ও উপযোগী ক্রিকেট পিচ নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া স্থগিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত সবাই টেকনাফের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন প্রতিভা বিকাশ এবং খেলাধুলার সার্বিক অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

চ্যাম্পিয়নদের সংবর্ধনা, টেকনাফে ক্রীড়া উন্নয়নে মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত