বন্দর জাঙ্গাল ন্যায় নীতি আদর্শ সংগঠনের ১ম বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সামাজিক ও মানবিক কাজের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা সংগঠন 'বন্দর জাঙ্গাল ন্যায় নীতি আদর্শ সংগঠন'-এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির উদ্যোগে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্প হসপিটালের চেয়ারম্যান ডাঃ আব্দুল আল মামুন এবং বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস।
বর্ণাঢ্য এই আয়োজনে সভাপতিত্ব করেন ন্যায় নীতি আদর্শ সংগঠনের সভাপতি ওমর ফারুক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংগঠনের ১ম বর্ষপূর্তিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বন্দর জাঙ্গাল ন্যায় নীতি আদর্শ সংগঠন তাদের প্রথম বর্ষপূর্তিতে উৎসব-আড়ম্বরের চেয়ে পরিবেশবান্ধব এই মহতী উদ্যোগ নেওয়ায় অতিথিরা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় এলাকার অন্যান্য বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তিবর্গ এবং ন্যায় নীতি আদর্শ সংগঠনের সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মো ওমর ফারুক, সহ সভাপতি মো হেলাল, সি সহ সভাপতি আমোয়ার, সেক্রেটারি ওমর শরিফ, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, রহমত উল্লাহ সহ
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিরা সংগঠনের সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
আপনার মতামত লিখুন