জনপ্রত্যাশার কেন্দ্রবিন্দু মাওলানা আবু বক্কর ছিদ্দিক, মেম্বার হিসেবে দেখতে চান সাধারণ মানুষ
আসন্ন হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদে সাবেক ছাত্রনেতা , শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা আবু বক্কর ছিদ্দিককে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান বলে দাবি করছেন তার সমর্থক ও স্থানীয় অনেক বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, ধর্মীয় কার্যক্রম ও বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। ফলে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে তাকে মেম্বার পদে দেখতে আগ্রহী অনেকেই।
মাওলানা আবু বক্কর ছিদ্দিক বলেন, “আমি ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, জনগণের সেবা করার মানসিকতা নিয়েই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে ৩নং ওয়ার্ডের অবহেলিত সমস্যা সমাধান, শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থনই তার মূল শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহিতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩নং ওয়ার্ডে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে। স্থানীয়দের একাংশের প্রত্যাশা, নির্বাচিত হলে মাওলানা আবু বক্কর ছিদ্দিক ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে কার্যকর ভূমিকা রাখবেন।
আপনার মতামত লিখুন