ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

ফতুল্লায় ছাত্র জমিয়ত বাংলাদেশের ২১ বিশিষ্ট সদস্য সম্মেলন ও কাউন্সিল: কেন্দ্রীয় হঠকারিতার তীব্র প্রতিবাদ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

ফতুল্লায় ছাত্র জমিয়ত বাংলাদেশের ২১ বিশিষ্ট সদস্য সম্মেলন ও কাউন্সিল: কেন্দ্রীয় হঠকারিতার তীব্র প্রতিবাদ

ব্যক্তিগঠন, ইসলামী শিক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বানে নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্র জমিয়ত বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জের নতুন কোর্ট সংলগ্ন হিমালয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

​ফতুল্লা থানা কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উসামা বিন হানিফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ (ঢাকা মহানগর দক্ষিণ)-এর অর্থ সম্পাদক মাওলানা এম. মুফাজ্জল ইবনে মাহফুজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আবুল হাসানাত মেহরাব।

সম্মেলনে জমিয়ত বাংলাদেশ ফতুল্লা থানার নতুন কমিটির সভাপতি শরিফ মোহাম্মদ সিয়াম, সাধারন সম্পাদক আজিম ওসমান, সাংগঠনিক - নাহিদ হাসান সহ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। 

প্রধান অতিথি মেহরাব বলেন আমার এই তৃণমূলকে যারা গালিগালাজ করে, তুচ্ছতাচ্ছিল্য করে, বলে যে— 'এই কয়টা লোক নিয়ে তোমরা প্রোগ্রাম করো?' আমি এই কয়টা লোক নিয়েই প্রোগ্রাম করবো। এই কয়টা লোকই আমার যথেষ্ট। এই কয়টা লোক নিয়ে তারা আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতো। 

আজ আপনারা জেনে নিন ​এই কয়টা লোক ভাড়া করে আনতে হয় না। এই কয়টা লোক... মানে কোনো ধরনের লোভ-লালসা দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আনতে হয় না। এই কয়টা লোক আমার পেছনে বিনা পয়সায় ভালোবাসার টানে এমনিতেই আসে। কোনো ধরনের লোভ-লালসা ছাড়া ছাত্র জমিয়তের স্লোগানকে সামনে নিয়ে আসে। এই সাদা-কালো পতাকা বুকে লালন করে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত নেতা  হাজি জসিম শেখ, ওসমান গনী, নজরুল,  ইসলাম, ​মোহাম্মদ রতন হোসেন, ​হাফেজ মোহাম্মদ হানজালা, ​মুফতি মাহমুদুল হাসান।

​সম্মেলনে বক্তারা ইসলামী আদর্শে জীবন গঠন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরবর্তীতে কাউন্সিল অধিবেশনে সংগঠনের আগামী মেয়াদের সাংগঠনিক রূপরেখা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ছাত্র জমিয়ত বাংলাদেশের ২১ বিশিষ্ট সদস্য সম্মেলন ও কাউন্সিল: কেন্দ্রীয় হঠকারিতার তীব্র প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্যক্তিগঠন, ইসলামী শিক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বানে নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্র জমিয়ত বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জের নতুন কোর্ট সংলগ্ন হিমালয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

​ফতুল্লা থানা কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উসামা বিন হানিফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ (ঢাকা মহানগর দক্ষিণ)-এর অর্থ সম্পাদক মাওলানা এম. মুফাজ্জল ইবনে মাহফুজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আবুল হাসানাত মেহরাব।

সম্মেলনে জমিয়ত বাংলাদেশ ফতুল্লা থানার নতুন কমিটির সভাপতি শরিফ মোহাম্মদ সিয়াম, সাধারন সম্পাদক আজিম ওসমান, সাংগঠনিক - নাহিদ হাসান সহ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। 

প্রধান অতিথি মেহরাব বলেন আমার এই তৃণমূলকে যারা গালিগালাজ করে, তুচ্ছতাচ্ছিল্য করে, বলে যে— 'এই কয়টা লোক নিয়ে তোমরা প্রোগ্রাম করো?' আমি এই কয়টা লোক নিয়েই প্রোগ্রাম করবো। এই কয়টা লোকই আমার যথেষ্ট। এই কয়টা লোক নিয়ে তারা আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতো। 

আজ আপনারা জেনে নিন ​এই কয়টা লোক ভাড়া করে আনতে হয় না। এই কয়টা লোক... মানে কোনো ধরনের লোভ-লালসা দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আনতে হয় না। এই কয়টা লোক আমার পেছনে বিনা পয়সায় ভালোবাসার টানে এমনিতেই আসে। কোনো ধরনের লোভ-লালসা ছাড়া ছাত্র জমিয়তের স্লোগানকে সামনে নিয়ে আসে। এই সাদা-কালো পতাকা বুকে লালন করে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত নেতা  হাজি জসিম শেখ, ওসমান গনী, নজরুল,  ইসলাম, ​মোহাম্মদ রতন হোসেন, ​হাফেজ মোহাম্মদ হানজালা, ​মুফতি মাহমুদুল হাসান।

​সম্মেলনে বক্তারা ইসলামী আদর্শে জীবন গঠন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরবর্তীতে কাউন্সিল অধিবেশনে সংগঠনের আগামী মেয়াদের সাংগঠনিক রূপরেখা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত