বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫জন
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো আনোয়ার হোসেন, আলী হোসেন, মিজান , অনিক, সুমন বেপারী ও রাজু আহমেদ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দর থানার ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে ৭/ ৮ জনের একটি দল দোকানে প্রবেশ ও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালায়। ডাকাতির সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করলে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন