ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

তিন মাসের কমিটিতে দেড় বছর পার, আইনজীবী ফোরামে অসন্তোষ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

তিন মাসের কমিটিতে দেড় বছর পার, আইনজীবী ফোরামে অসন্তোষ

বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো তিন মাসের জন্য। কথা ছিল তিন মাস পরে এই কমিটি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে কিন্তু তিন মাসের কমিটির দেড় বছর পার করলেও এখনো পর্যন্ত সম্মেলন কিংবা পূর্ণাঙ্গ কমিটি গঠন কোনো কার্যক্রমই তারা করতে পারেনি। এ নিয়ে বিএনপি পন্থী আইনজীবীদের মাঝে ক্ষোভ দানা বাধতে শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মার্চ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো মাত্র তিন মাসের মধ্যে সম্মেলন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কিন্তু মাস পেরিয়ে বছর গড়িয়ে আরেক বছর পার হতে চলেছে কিন্তু কমিটি গঠনের বিষয়ে কিংবা সম্মেলন আয়োজনের জন্য কোন প্রস্তুতি বা প্রাসঙ্গিক কার্যক্রম চালাচ্ছে না ফোরামের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এই নিয়ে ফোরামের সদস্যদের মাঝে তীব্র অসন্তোষ লক্ষ্য করার গেছে। তারা অতিসত্বর সম্মেলনের মাধ্যমে আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য ক্ষোভের সঙ্গে বলেছেন, “বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ। তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও দেড় বছরেও তারা তা সম্পন্ন করতে পারেননি। এমনকি দলীয় এবং জাতীয় কর্মসূচি গুলোও তারা সঠিকভাবে পালন করেন না। কমিটির বেশিরভাগ সদস্য সক্রিয় রাজনীতির সাথে যুক্ত না থাকায় সংগঠনের এই বেহাল দশা। অচিরেই এই ব্যর্থ কমিটির ভেঙ্গে দিয় যোগ্য লোকের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন।”

এ বিষয়ে জানতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা ফোন বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৭ মার্চ অ্যাডভোকেট জাকির হোসেনকে আহবায়ক এবং এডভোকেট কাজী আব্দুল গাফফারকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৮ সদস্যের এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

কমিটির বাকিরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বেনজির আহমেদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জহিরুল হক, এডভোকেট মেহেবুব আরেফিন শিমু, এডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি ও এডভোকেট শামসুন্নুর বাঁধন।

৮ সদস্যের এই আহবায়ক কমিটিকে সম্মেলনের মাধ্যমে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে এবং এই কমিটি সর্বোচ্চ ৩১ সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখারও নির্দেশনা দেয়া হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

তিন মাসের কমিটিতে দেড় বছর পার, আইনজীবী ফোরামে অসন্তোষ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত