ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

মাহেলা খাতুন মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট: আইসিইউতে থাকা আতিয়ার মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

মাহেলা খাতুন মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট: আইসিইউতে থাকা আতিয়ার মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত পাঁচ ছাত্রীকে নিয়ে উৎকণ্ঠার মধ্যেই দুঃসংবাদ এসেছে। আইসিইউতে চিকিৎসাধীন তিন ছাত্রীর মধ্যে আতিয়া নামে এক ছাত্রী আজ ( ২৯,৯,২৬— ৭:২৫ )  কিছুক্ষণ পূর্বে মারা গেছে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কাশীপুরের হাজীপাড়া মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার তিনতলা ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার মৃত্যু হয়।

ঘটনায় গুরুতর আহত লামিয়া আক্তার (১৩) ৮৬ শতাংশ দগ্ধ হয়েছেন। তার শ্বাসনালিও পুড়ে গেছে বলে জানা গেছে। অপর আহত ছাত্রী জিদনি (১৪)-র অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আতিয়ার মৃত্যুর পর দুর্ঘটনায় আহত অন্য শিক্ষার্থীদের চিকিৎসা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি মাদ্রাসার নিরাপত্তাব্যবস্থা, উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের ঝুঁকি এবং দুর্ঘটনার পর কর্তৃপক্ষের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আতিয়ার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মাহেলা খাতুন মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট: আইসিইউতে থাকা আতিয়ার মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত পাঁচ ছাত্রীকে নিয়ে উৎকণ্ঠার মধ্যেই দুঃসংবাদ এসেছে। আইসিইউতে চিকিৎসাধীন তিন ছাত্রীর মধ্যে আতিয়া নামে এক ছাত্রী আজ ( ২৯,৯,২৬— ৭:২৫ )  কিছুক্ষণ পূর্বে মারা গেছে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কাশীপুরের হাজীপাড়া মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার তিনতলা ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার মৃত্যু হয়।

ঘটনায় গুরুতর আহত লামিয়া আক্তার (১৩) ৮৬ শতাংশ দগ্ধ হয়েছেন। তার শ্বাসনালিও পুড়ে গেছে বলে জানা গেছে। অপর আহত ছাত্রী জিদনি (১৪)-র অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আতিয়ার মৃত্যুর পর দুর্ঘটনায় আহত অন্য শিক্ষার্থীদের চিকিৎসা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি মাদ্রাসার নিরাপত্তাব্যবস্থা, উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের ঝুঁকি এবং দুর্ঘটনার পর কর্তৃপক্ষের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আতিয়ার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত