ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

সিদ্ধিরগঞ্জে পলাতক শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ওলামালীগ নেতা মানিক প্রকাশ্যে:পুলিশের রহস্যজনক নিরবতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের সাবেক প্রভাবশালী সংসদ সদস্য বিদেশে পলাতক শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ওলামালীগ নেতা মাহবুব হোসেন মানিককে নিয়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। 

পট পরিবর্তনের পর কৌশলে কতিপয় বিএনপি নেতাদের ম্যানেজ করে বীরদর্পে সে এলাকায় বিচরণ করায় বিভিন্ন মহলে চরম অষন্তোস সৃষ্টি হয়েছে। বর্তমানে সরকার বিরোধী অপতৎপরতার কারণে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে। রহস্যজনক কারণে ওলামালীগ নেতা মাহবুব হোসেন মানিক বহাল তবিয়তে থাকায় নানান গুঞ্জন শোনা যাচ্ছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা-ঢাকা দিলেও কৌশলে কিছু কতিপয় সুবিধাভোগী ক্ষমতাসীন দলের নেতাদেরকে ম্যানেজ করে এখনও বহাল তবিয়তে রয়েছে ওলামালীগ নেতা মাহাবুব হোসেন মানিক। সিদ্ধিরগঞ্জ থানা ওলামালীগের সাধারণ সম্পাদক ও জেলা ওলামালীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই প্রভাবশালী নেতা বর্তমানে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার ছত্রছায়ায় অবস্থান নিয়ে আগের মতোই অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, আওয়ামী শাসন আমলে তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া এবং নারায়ণগঞ্জের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

সেই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকার মক্কীনগর মাদ্রাসা সংলগ্ন মৃত সাইজুদ্দিনের ছেলে মানিক দীর্ঘদিন ধরে ভূমিদস্যুতা, সাধারণ মানুষের পাওনা টাকা না দিয়ে উল্টো হুমকি-ধামকি দেওয়া, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা এবং নারীদের ওপর হামলার মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সরকার পতনের পর নিজেকে আইনি ঝামেলা ও গ্রেপ্তার থেকে বাঁচাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্থানীয় কিছু বিএনপি নেতার সাথে সখ্যতা গড়ে তোলেন তিনি। বর্তমানে এলাকায় গিয়ে তিনি প্রকাশ্যে প্রচার করছেন ওলামালীগ করলেও বিএনপি নেতাদের সাথে তার সুসম্পর্ক ছিল, এখনো আছে, তাই কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এ ক্ষমতার দাপট দেখিয়ে তিনি পূর্বের ন্যায় অন্যায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এমনকি কেউ এসব অপকর্মের প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো ও নানাভাবে ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে মানিকের বিরুদ্ধে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, প্রকাশ্যে ভোল পাল্টালেও গোপনে পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে প্রতিনিয়তই মানিক যোগাযোগ রক্ষা করে চলছেন। এমনকি আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি গোপনে অর্থ জোগান দিচ্ছেন বলেও জানা গেছে।

এলাকাবাসী জানান, মাহাবুব হোসেন মানিককে গ্রেপ্তার করে সঠিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ করলেই তার সব অপকর্ম এবং অন্তরালে থাকা সহযোগীদের নাম বেড়িয়ে আসবে। প্রশাসনের প্রতি এই বিতর্কিত ওলামালীগ নেতাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বিষয়টি আমাদের জানা নেই। আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যের ভিত্তিতে তদন্তে প্রমানিত হলে তাকে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পলাতক শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ওলামালীগ নেতা মানিক প্রকাশ্যে:পুলিশের রহস্যজনক নিরবতা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত