ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

ফতুল্লা কাশিপুর‌ জামায়াতের উদ্যাগে ৫০০ পরিবারের মাঝে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের কাশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রায় ৫০০ পরিবারের মধ্যে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) কাশিপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেটঃ আক্তার হোসেনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেটঃ আক্তার হোসেন জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি যুবসমাজকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিপুর ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আল-আমিন স্যার, ডাঃ কানিজ শেখ, মোঃ জাহাঙ্গীর সর্দারসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণ।

ডেঙ্গু প্রতিরোধে করণীয়: বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পানির পাত্র নিয়মিত পরিষ্কার করা, মশারি ব্যবহার এবং মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি। জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফতুল্লা কাশিপুর‌ জামায়াতের উদ্যাগে ৫০০ পরিবারের মাঝে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের কাশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রায় ৫০০ পরিবারের মধ্যে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) কাশিপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেটঃ আক্তার হোসেনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেটঃ আক্তার হোসেন জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি যুবসমাজকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিপুর ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আল-আমিন স্যার, ডাঃ কানিজ শেখ, মোঃ জাহাঙ্গীর সর্দারসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণ।

ডেঙ্গু প্রতিরোধে করণীয়: বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পানির পাত্র নিয়মিত পরিষ্কার করা, মশারি ব্যবহার এবং মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি। জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত