ঢাকা   রোববার, ১১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

ঝিনাইদহে "ফ্যামিলি কার্ড কর্মসূচি" বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলায় " ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি" বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। 

শনিবার (১০ অক্টোবর) সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

"ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক" এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. এম. এ. মজিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, হরিণাকুণ্ডু উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। 

অনুষ্ঠানে বক্তারা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাশাপাশি সরকারের এই মহান উদ্যোগকে শতভাগ নিরপেক্ষ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে "ফ্যামিলি কার্ড কর্মসূচি" বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলায় " ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি" বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। 

শনিবার (১০ অক্টোবর) সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

"ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক" এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. এম. এ. মজিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, হরিণাকুণ্ডু উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। 

অনুষ্ঠানে বক্তারা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাশাপাশি সরকারের এই মহান উদ্যোগকে শতভাগ নিরপেক্ষ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত