ঢাকা   রোববার, ১১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে জেলা প্রশাসককে মিতালি মার্কেটের ব্যবসায়ীদের স্মারকলিপি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবিতে ১১ অক্টোবর (রবিবার) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

​স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু মার্কেট ব্যবস্থাপনা কমিটির চরম অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে প্রতি দুই-তিন মাস পরপরই মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং অনেকেই ব্যবসার পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছেন।

​ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রায় দুই সপ্তাহ ধরে মিতালি মার্কেট সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ না থাকায় তাদের ব্যবসায়িক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। এতে পরিবার-পরিজন নিয়ে অনাহার ও অর্ধাহারে দিনাতিপাত করছেন তারা।

​এমতাবস্থায়, জীবন-জীবিকা ও ব্যবসায়িক স্বার্থের কথা বিবেচনা করে মিতালি মার্কেটে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের পাশাপাশি জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ব্যবস্থাপনা কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, এর মাধ্যমে মার্কেটের দীর্ঘদিনের ব্যবস্থাপনা-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে এবং ভবিষ্যতে বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যাবে।

​মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সদয় হস্তক্ষেপের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দ।

​উল্লেখ্য, উক্ত স্মারকলিপির অনুলিপি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে জেলা প্রশাসককে মিতালি মার্কেটের ব্যবসায়ীদের স্মারকলিপি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবিতে ১১ অক্টোবর (রবিবার) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

​স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু মার্কেট ব্যবস্থাপনা কমিটির চরম অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে প্রতি দুই-তিন মাস পরপরই মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং অনেকেই ব্যবসার পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছেন।

​ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রায় দুই সপ্তাহ ধরে মিতালি মার্কেট সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ না থাকায় তাদের ব্যবসায়িক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। এতে পরিবার-পরিজন নিয়ে অনাহার ও অর্ধাহারে দিনাতিপাত করছেন তারা।

​এমতাবস্থায়, জীবন-জীবিকা ও ব্যবসায়িক স্বার্থের কথা বিবেচনা করে মিতালি মার্কেটে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের পাশাপাশি জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ব্যবস্থাপনা কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, এর মাধ্যমে মার্কেটের দীর্ঘদিনের ব্যবস্থাপনা-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে এবং ভবিষ্যতে বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যাবে।

​মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সদয় হস্তক্ষেপের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দ।

​উল্লেখ্য, উক্ত স্মারকলিপির অনুলিপি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত