ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বাংলার শিরোনাম

মহিপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন গ্রেপ্তার

মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

মহিপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সুমন হাওলাদারকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (০৯ জুন) মহিপুর থানার একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত সুমন মহিপুর থানার মনোহরপুর এলাকার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, আসামি সুমনের বিরুদ্ধে একটি মামলায় আদালত ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​মহিপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মহিপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর মহিপুরে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সুমন হাওলাদারকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (০৯ জুন) মহিপুর থানার একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত সুমন মহিপুর থানার মনোহরপুর এলাকার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, আসামি সুমনের বিরুদ্ধে একটি মামলায় আদালত ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​মহিপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান চলমান থাকবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত