ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলা, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মোফাজ্জল হোসেন আনোয়ার

নারায়ণগঞ্জে নিজের বৈধ জমিতে কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী মো: জাফরুল হাছান লিছান। গত ৬ জুন (শনিবার) এই হামলার ঘটনা ঘটে। হামলায় ওই শিক্ষার্থীর ডান হাতের আঙুল গুরুতর জখম ও দ্বিখণ্ডিত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের এক শীর্ষ নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

৫ লাখ টাকা চাঁদা দাবি ও অতর্কিত হামলা

ভুক্তভোগী শিক্ষার্থী জাফরুল হাছান লিছানের অভিযোগ, গত ৬ জুন তিনি তার নিজস্ব বৈধ দলিলভুক্ত জমিতে কাজ করতে যান। এ সময় দূর্বৃত্তরা তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। লিছান জমির বৈধ কাগজপত্র, খাজনা ও মালিকানার দলিল দেখিয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তার ডান হাতের একটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও দ্বিখণ্ডিত হয়ে যায়। হামলার পর তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

অভিযুক্তদের পরিচয়

এই হামলার পেছনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার এবং তার আরও ২-৩ জন সহযোগী জড়িত রয়েছেন বলে ভুক্তভোগী শিক্ষার্থী সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছেন।

আগেও দেওয়া হয়েছিল হুমকি: দলীয় ফোরামে সালিশ

লিছান জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে গত ২৪ মার্চ রাতেও তাকে একইভাবে হুমকি দেওয়া হয়েছিল। সে সময় তিনি বিষয়টি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের দৃষ্টিগোচরে আনেন। পরবর্তীতে দলীয় নেতৃবৃন্দ অভিযুক্ত মফাজ্জল হোসেন আনোয়ারকে ডাকলে, তিনি ভবিষ্যতে আর কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকবেন না বলে উপস্থিত সবার সামনে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাস ভঙ্গ করে পুনরায় এই রক্তাক্ত হামলা চালানো হলো।

"আমার একমাত্র অপরাধ— আমি অন্যায়ের কাছে মাথা নত করিনি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছি।"

— মো: জাফরুল হাছান লিছান (ভুক্তভোগী শিক্ষার্থী)

আইনি পদক্ষেপ ও প্রমাণাদি

আহত শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা (এফআইআর) দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। হামলার সপক্ষে তার কাছে পর্যাপ্ত প্রমাণাদি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার কাছে ঘটনার মেডিকেল রিপোর্ট, গুরুতর আঘাতের ছবি এবং জমির সমস্ত বৈধ মালিকানার কাগজপত্র সংরক্ষিত আছে।

সুষ্ঠু বিচারের দাবি

সন্ত্রাসী হামলার শিকার এই শিক্ষার্থী ও গণঅভ্যুত্থানের কর্মী প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জবাসী, গণমাধ্যমকর্মী এবং বিএনপির ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃত্বের কাছে এই ন্যাক্কারজনক চাঁদাবাজি ও হামলার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলা, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত