ঢাকা   বুধবার, ১০ জুন ২০২৬
বাংলার শিরোনাম

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন শাহজাহান চৌধুরী

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন শাহজাহান চৌধুরী

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামী ১৩ জুন কক্সবাজার আগমন উপলক্ষে নির্ধারিত বিভিন্ন কর্মসূচির অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

পরিদর্শনকালে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির স্থান, চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভার স্থান, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে শাহজাহান চৌধুরী সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতি কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা বিএনপির নেতারা জানান, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১০ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন শাহজাহান চৌধুরী

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামী ১৩ জুন কক্সবাজার আগমন উপলক্ষে নির্ধারিত বিভিন্ন কর্মসূচির অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

পরিদর্শনকালে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির স্থান, চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভার স্থান, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে শাহজাহান চৌধুরী সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতি কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা বিএনপির নেতারা জানান, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত