ছাতক শহরকে নিরাপদ করার দাবিতে স্মারকলিপি প্রদান
শহরের বিশৃঙ্খলা দূরীকরণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 'ছাতক নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদ'-এর পক্ষ থেকে বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক থানার ওসির কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপির প্রধান দাবিগুলো হলো:
ব্যাটারিচালিত অটোরিকশা পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।
দখলমুক্ত ফুটপাত ও সড়ক।
শহরের ট্রাফিক পয়েন্টে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন।
মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপিতে সাম্প্রতিক সময়ে বেপরোয়া অটোরিকশা ও সিএনজির ধাক্কায় সমাজসেবী সাইফুর রহমান সাহেদ এবং ডা. এমরানুল বাশার অপুর অকাল মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এ সময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, ব্যবসায়ী নেতা হাজী আবুল হাসান, সাইদুল হক মধু, রিয়াজ আহমদ রাজু, মাহবুবুর রহমান চৌধুরী স্বপনসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং নিহত সাইফুর রহমান সাহেদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন