ঢাকা   শুক্রবার, ১৫ মে ২০২৬
বাংলার শিরোনাম

পাড়ায়-মহল্লায় মজবুত ভিত্তি গড়ার আহ্বান

বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই: মাওলানা আবদুল জব্বার

মাওলানা আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য ইসলামি আদর্শের বিকল্প নেই। ইসলাম মানবতার মুক্তি সনদ এবং মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র আল কুরআন। কুরআনের বিধানই সব বৈষম্য দূর করে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে পারে।

১৫ মে জুমাবার সকালে তারাবো পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রূপগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • মুহাম্মদ মমিনুল হক সরকার — কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর।

  • মুহাম্মদ হাফিজুর রহমান — কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি।

  • আনোয়ার হোসেন মোল্লা — সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

  • আকরাম হোসাইন — ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলা সভাপতি।

পাড়ায়-মহল্লায় মজবুত ভিত্তি গড়ার আহ্বান

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পাড়ায়-মহল্লায় জামায়াতে ইসলামীর মজবুত সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে।

জুলাই সনদ নিয়ে 'গাদ্দারির' জবাব দেবে জনগণ

জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, "জুলাই বিপ্লবের প্রত্যাশা ছিল পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির মূলোৎপাটন করে বাংলাদেশকে নতুনভাবে গড়া হবে। এ জন্য জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। কিন্তু নির্বাচনের পর ক্ষমতাসীন মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে গাদ্দারী করছে, জনগণ এর সমূচিত জবাব দেবে ইনশাআল্লাহ।"

রূপগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যের ডাক

সদ্য সমাপ্ত নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতিতে রূপগঞ্জে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক এবং প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গোলাগুলির যে ধারা আবার শুরু হয়েছে, তা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ আবার রাজপথে নামবে এবং তাদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালন করবে।

স্থানীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা

সম্মেলন শেষে জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার আসন্ন স্থানীয় নির্বাচনে রূপগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীগণ হলেন:

  • উপজেলা চেয়ারম্যান: আবদুল মোতালিব ভূঁইয়া

  • উপজেলা ভাইস চেয়ারম্যান: অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন

  • কায়েতপাড়া ইউনিয়ন: অ্যাডভোকেট আবদুস সামাদ মোল্লা

  • দাউদপুর ইউনিয়ন: কামারুজ্জামান কামাল

  • মুড়াপাড়া ইউনিয়ন: হাফেজ ফেরদাউসুর রহমান

  • ভোলাব ইউনিয়ন: অ্যাডভোকেট রায়হান ইসলাম

  • ভুলতা ইউনিয়ন: মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা

সম্মেলনে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৫ মে ২০২৬

বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই: মাওলানা আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত