ঢাকা   শুক্রবার, ১৫ মে ২০২৬
বাংলার শিরোনাম

মানুষের কল্যাণে কাজ করতে চান কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন

কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন

করোনাকালীন সময় যখন মানুষ বিপর্যস্ত এবং দিশেহারা ছিলেন ঠিক সেই সময় আলোর বর্ধিকা হয়ে বন্দর তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন এই বিশিষ্ট ব্যবসায়ীও বন্দর থানা  জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো মহিউদ্দিন। করোনা কালীন সময়ে ২৭ নং ওয়ার্ডবাসীর সহ বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় খাদ্য সহ বিভিন্ন সেবা পৌঁছে দিয়েছিলেন তিনি। আর সেই সেবার মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছেন তিনি।

ভবিষ্যতেও সেই সম্পর্ক অটুট রাখতে চান বলে জানান। শত বাধা-বিপত্তিতেও সাধারণ মানুষের পাশ থেকে সরে যাননি মহিউদ্দিন।

২৭ নং ওয়ার্ড বাসীর মধ্য থেকে অনেকের সাথে কথা বলে জানা গেছে, মহিউদ্দিন একজন সাদা মনের সদালাপী মানুষ। যিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছায়ার মত ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশাবাদী তারা। করোণাকালীন সময়ও তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় পাশে ছিলেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন বলেও জানান অনেকে।

এবিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন জানান,  কোন ধরনের ব্যক্তিগত স্বার্থের কারণে সাধারণ জনগণের পাশে আমি থাকিনি। জনগণের পাশে থেকে খেদমত করেছি আল্লাহকে খুশি ও আখেরিতে মুক্তির আশায়। নিঃস্বার্থ ভালোবাসা পাবার লক্ষ্যে। এবং একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চিন্তা থেকে। সকলের দোয়া ও ভালোবাসায় এভাবেই সাধারণ মানুষের কল্যাণে বরাবরের মতোই এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।  

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৫ মে ২০২৬

মানুষের কল্যাণে কাজ করতে চান কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

করোনাকালীন সময় যখন মানুষ বিপর্যস্ত এবং দিশেহারা ছিলেন ঠিক সেই সময় আলোর বর্ধিকা হয়ে বন্দর তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন এই বিশিষ্ট ব্যবসায়ীও বন্দর থানা  জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো মহিউদ্দিন। করোনা কালীন সময়ে ২৭ নং ওয়ার্ডবাসীর সহ বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় খাদ্য সহ বিভিন্ন সেবা পৌঁছে দিয়েছিলেন তিনি। আর সেই সেবার মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছেন তিনি।

ভবিষ্যতেও সেই সম্পর্ক অটুট রাখতে চান বলে জানান। শত বাধা-বিপত্তিতেও সাধারণ মানুষের পাশ থেকে সরে যাননি মহিউদ্দিন।

২৭ নং ওয়ার্ড বাসীর মধ্য থেকে অনেকের সাথে কথা বলে জানা গেছে, মহিউদ্দিন একজন সাদা মনের সদালাপী মানুষ। যিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছায়ার মত ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশাবাদী তারা। করোণাকালীন সময়ও তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় পাশে ছিলেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন বলেও জানান অনেকে।

এবিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন জানান,  কোন ধরনের ব্যক্তিগত স্বার্থের কারণে সাধারণ জনগণের পাশে আমি থাকিনি। জনগণের পাশে থেকে খেদমত করেছি আল্লাহকে খুশি ও আখেরিতে মুক্তির আশায়। নিঃস্বার্থ ভালোবাসা পাবার লক্ষ্যে। এবং একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চিন্তা থেকে। সকলের দোয়া ও ভালোবাসায় এভাবেই সাধারণ মানুষের কল্যাণে বরাবরের মতোই এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।  

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত