শহীদদের স্মরণে জুলাই কর্মসূচি শুরু করল ছাত্র-শক্তি
পবিত্র কোরআন তিলাওয়াত, শহীদ আদিলের বাসভবনে খোঁজখবর নেওয়া এবং শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই মাসের প্রথম দিনের কর্মসূচি শুরু করেছে জাতীয় ছাত্র-শক্তি নারায়ণগঞ্জ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জুলাইকে তারা আত্মত্যাগ, সাহস এবং গণঅভ্যুত্থানের চেতনার মাস হিসেবে স্মরণ করছে। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে সংগঠনের নেতারা বলেন, শহীদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে লেখা ইতিহাস ন্যায়, ইনসাফ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জোগায়। সেই চেতনা ও আদর্শকে ধারণ করে জাতীয় ছাত্র-শক্তি সমাজে ইতিবাচক পরিবর্তন ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব তামজিদ জোবাইর, জাতীয় ছাত্র-শক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব জহিরুল ইসলাম, ছাত্র-শক্তি নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক নাজমুল ইসলামসহ ফতুল্লা থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন