বন্দর নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী মুহাম্মদ জুম্মানের ইন্তেকাল এলাকায় শোকের ছায়া
নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জ বাজারের সুপরিচিত ও জনপ্রিয় ব্যবসায়ী মুহাম্মদ জুম্মান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২০ জুন, শনিবার সকাল ৫:০০ ঘটিকায় হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি স্থানীয় রাশেদ ভাইয়ের বড় ছেলে এবং অমিতের বড় ভাই।
নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের কাছে মুহাম্মদ জুম্মান ভাই ছিলেন অত্যন্ত পরিচিত, সদালপি ও হাসিমুখের একজন মানুষ। তাঁর এই হঠাৎ ও অকাল চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না দীর্ঘদিনের সহকর্মী ও প্রতিবেশীরা। তাঁর মৃত্যুর সংবাদে নবীগঞ্জ বাজারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় ব্যবসায়ী ও গুণগ্রাহীরা বলেন "আল্লাহ্ তাআলা জুম্মান ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং ওনার পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দিন। আমিন।"
মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আপনার মতামত লিখুন