আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল অসহায় নারী
আড়াইহাজার উপজেলায় মুকন্দি গ্রামে থানা পুলিশের সহায়তায় সীমা আক্তার নামে এক অসহায় নারী হারানো সংসার ফিরে পেয়ে আড়াইহাজার থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।এসময় তিনি বলেন, তার অসুস্থ স্বামী পল্লী চিকিৎসক মো: গোলাম মোস্তফার সেবায় নিজেকে সারা জীবন নিয়োজিত রাখতে চান, সেই সাথে তার মাদক আসক্ত বড় দুই মেয়েকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে চান তিনি।
তথ্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন একটি পক্ষের প্ররোচনায় সীমা আক্তার সংসার ছাড়া হন। এ সময় তার দুই মেয়েকে মাদকাসক্ত করে তুলে ওই প্রতিপক্ষ। গত ১৯ এপ্রিল সীমা স্বামীর বাড়িতে যা। এ সময় ছোট মেয়ে তাবাসুম জাহান শাহানাজ ৯৯৯ কল দিলে পুলিশের সহায়তায় তিনি বাড়িতে প্রবেশ করেন এবং দীর্ঘ দিনের পুরোন সংসার জোড়া লাগেন। এলাকাবাসী বলেন ঘটনাটি সত্যি প্রসংসীয়। আমরা তাদের কল্যান কামনা করি।
বড় মেয়ে তাসনুবা জাহান পারুল (২৮) মেজো মেয়ে তাবাসসুম জাহান শাহনাজ (২৬) এখন মাদকাসক্ত। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও আড়াইহাজার উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যন আনোয়ার হোসেন অনুর বিরুদ্ধে অভিযোগ তুলে সীমা আক্তার বলেন; আনোয়ার হোসেন অনু ২ মেয়েকে কুক্ষিগত করে সীমা আক্তারের স্বামীকে স্লোপয়জন দিয়ে সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা করে।
তিনি আরো বলেন, আমার মেয়েদের যারা এই অবস্থা করেছে আমি তাদের বিরুদ্ধে বিচার চাই। সীমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন বিএনপিরি রাজনীতির সাথে জড়িত হয়েও দল থেকে কোন প্রকার সহয়তা পাইনি। আল্লাহর রহমতে আমি আমার হারানো সংসার পেয়েছি তাই কৃতজ্ঞতা জানাই মহান রবের প্রতি পাশাপাশি থানা পুলিশের প্রতি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো আলাউদ্দিন জানান সংসার জোড়া লাগানোর আমি কেউ না ৯৯৯ কল পেয়ে আমাদের ফোর্স যায় তারপর আমরা আমাদের দায়িত্ব পালন করি।
আপনার মতামত লিখুন