ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে ডেঙ্গু প্রতিরোধে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খাঁনের সচেতনতামূলক লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বন্দরে ডেঙ্গু প্রতিরোধে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খাঁনের সচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গুর বিস্তার রোধ ও সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খাঁন।

​ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বন্দর খানবাড়ী মোড় থেকে শুরু হয়ে ২২ নম্বর ওয়ার্ডের বন্দর সেন্ট্রাল ঘাট পর্যন্ত বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​কর্মসূচি চলাকালে এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সিটি প্রশাসক। বিশেষ করে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের ওপর জোর তাগিদ দেন তিনি।

​উক্ত সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণকালে ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু দাস ও সাধারণ সম্পাদক রাসেল বেপারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ডেঙ্গু প্রতিরোধে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খাঁনের সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গুর বিস্তার রোধ ও সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খাঁন।

​ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বন্দর খানবাড়ী মোড় থেকে শুরু হয়ে ২২ নম্বর ওয়ার্ডের বন্দর সেন্ট্রাল ঘাট পর্যন্ত বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​কর্মসূচি চলাকালে এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সিটি প্রশাসক। বিশেষ করে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের ওপর জোর তাগিদ দেন তিনি।

​উক্ত সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণকালে ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু দাস ও সাধারণ সম্পাদক রাসেল বেপারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত