ঢাকা   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

ধলেশ্বরী নদীতে সেতুর দাবিতে চর আলীরটেকবাসীর আবেদন: চরম দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

​নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চর আলীরটেক গ্রামে ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিনের হস্তক্ষেপে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান ও আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

​শত বছরের পুরোনো ও ঐতিহাসিক এই জনপদের বাসিন্দাদের মূল সমস্যা ধলেশ্বরী নদী পারাপার। প্রতিদিন চর আলীরটেকসহ আশপাশের আরও অন্তত পাঁচটি গ্রাম—ছমিরনগর, গঞ্জকুমারিয়া, সবুজ নগর, তেলখিরা চর ও গড়কুলের হাজার হাজার মানুষকে চরম ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে এই নদী পার হয়ে শহরে যাতায়াত করতে হয়। 

বর্ষাকালে এই নদী পারাপার আরও বিপজ্জনক ও ভয়াবহ রূপ ধারণ করে। ছোট ছোট কোমলমতি শিশুরা স্কুলে যাতায়াত করার সময় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। এতে সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা।

চর আলীরটেক ও সংলগ্ন এলাকাগুলো মূলত কৃষিপ্রধান। কৃষকদের উৎপাদিত শাকসবজি ও ফসলাদি নদী পার করে শহরে নিয়ে বিক্রি করতে গিয়ে প্রতিনিয়ত ব্যাপক ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে।

নদীতে দ্রত একটি সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে চলে আসা এই দুঃখ ও আকক্ষেপ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী অফিসার অতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ধলেশ্বরী নদীতে সেতুর দাবিতে চর আলীরটেকবাসীর আবেদন: চরম দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

​নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চর আলীরটেক গ্রামে ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিনের হস্তক্ষেপে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান ও আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

​শত বছরের পুরোনো ও ঐতিহাসিক এই জনপদের বাসিন্দাদের মূল সমস্যা ধলেশ্বরী নদী পারাপার। প্রতিদিন চর আলীরটেকসহ আশপাশের আরও অন্তত পাঁচটি গ্রাম—ছমিরনগর, গঞ্জকুমারিয়া, সবুজ নগর, তেলখিরা চর ও গড়কুলের হাজার হাজার মানুষকে চরম ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে এই নদী পার হয়ে শহরে যাতায়াত করতে হয়। 

বর্ষাকালে এই নদী পারাপার আরও বিপজ্জনক ও ভয়াবহ রূপ ধারণ করে। ছোট ছোট কোমলমতি শিশুরা স্কুলে যাতায়াত করার সময় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। এতে সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা।

চর আলীরটেক ও সংলগ্ন এলাকাগুলো মূলত কৃষিপ্রধান। কৃষকদের উৎপাদিত শাকসবজি ও ফসলাদি নদী পার করে শহরে নিয়ে বিক্রি করতে গিয়ে প্রতিনিয়ত ব্যাপক ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে।

নদীতে দ্রত একটি সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে চলে আসা এই দুঃখ ও আকক্ষেপ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী অফিসার অতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত