ঢাকা   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ শরীফুল আলম গুন্ডা: হাসনাত আবদুল্লাহ

 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ড. শেখ শরীফুল আলম গুন্ডা। তাকে শিক্ষার্থীরা যেমন চান না, একইভাবে শিক্ষকেরাও চান না। তিনি এত দিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডা দিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ ছাত্রশক্তি কর্তৃক আয়োজিত জিপিএ-৫ পাওয়া কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

ও-ই সময় প্রধান অতিথি আরও বলেন- তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের ন্যূনতম লজ্জা, ব্যক্তিত্ব নাই। সব ক্ষেত্রে এ-সব মানুষ আছে। আমাদের এদের প্রতিরোধ করতে হবে।

সার ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন- কিছুদিন আগে সার ডিলারের নিয়োগ প্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও ডিলার পেয়েছে, আবার এমপির শালীও পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তা-হলে দেখা যাবে এমপির বউও এ-ই কার্ড নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।

জেন-জি প্রজন্মকে যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন- এ-ই নিচু মন-মানসিকতা ত্যাগ করে আমরা জেন-জি জেনারেশন যারা আছি, যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে যেনো বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সে-ই প্রত্যাশাই করি।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপি এর কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তি এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা এনসিপি এর আহ্বায়ক যুবায়ের সরদার।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম'র সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- এনসিপি এর নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপি এর আহ্বায়ক জুবায়ের সরদার প্রমূখ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ শরীফুল আলম গুন্ডা: হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত