বন্দরে ২৯ পূজামণ্ডপে চাল ও ১ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৯টি পূজামণ্ডপের পরিচালনাকারীদের হাতে ৬০০ কেজি চাল, ১ লাখ ৪৫ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগাযোগ নম্বর সংবলিত পিভিসি ব্যানার হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বন্দর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৯টি পূজামণ্ডপের জন্য ১ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে প্রদর্শনের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর সংবলিত একটি করে পিভিসি ব্যানার সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আপনার মতামত লিখুন